বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী

গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় পথচারী নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫২৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় কাল্লু (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাল্লু উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের হর্ষবদন (সন্টু) মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই খোকন জানান, শনিবার বিকেলে কাল্লু তাকে সঙ্গে নিয়ে নওগাঁয়ে থাকা মেয়ের কাছে একটি পার্সেল পাঠাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাংনী অফিসে আসেন। পার্সেল পাঠানো শেষে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া বাজারে ওষুধ কেনার জন্য রাস্তা পারাপারের সময় গাংনী দিক থেকে আসা রিপন ইটভাটার একটি ইটবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাল্লুর মৃত্যু হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, “বাঁশবাড়িয়া বাজার এলাকায় ইটবাহী ট্রলির ধাক্কায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo