বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৪৮ বার পঠিত

কৃষির আধুনিকায়ণ, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিত করানোর লক্ষ্যে গাংনীতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহায়তায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাংনী-এর আয়োজনে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মেহেরপুরের উপ-পরিচালক খাতুনে জান্নাত। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “টেকসই কৃষি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারই পারে কৃষিকে আরও লাভজনক করতে। কৃষকদের হাতে নতুন প্রযুক্তি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “মেলায় অংশগ্রহণকারী প্রত্যেকেই আমার দৃষ্টিতে বিজয়ী। তবে পুরস্কার বিতরণের ধারাবাহিকতা বজায় রাখতে কাউকে একটু বেশি গুরুত্ব দিতে হয়েছে। আপনারা সবাই বিজয়ী। শুধু মেলার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, কৃষিপণ্য প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে—তবেই এ মেলার উদ্দেশ্য সার্থক হবে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান। তিনি জানান, মেলায় মোট ১৪টি স্টলে আধুনিক কৃষিযন্ত্র, উন্নত বীজ, সার ব্যবস্থাপনা, কীটনাশক ব্যবহার, সমন্বিত কৃষি প্রযুক্তিসহ আধুনিক কৃষির বিভিন্ন উপাদান প্রদর্শন করা হয়। কৃষকদের হাতে-কলমে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়াই এ মেলার মূল লক্ষ্য। ভবিষ্যতে উপজেলার চাহিদা পূরণ করে দেশ ও বিদেশে কৃষিপণ্য রপ্তানির প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মেলার সমাপনী দিনে বর্তমান প্রজন্মকে কৃষির প্রতি আকৃষ্ট করতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কৃষি বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কৃষির বিভিন্ন খাতে অবদান রাখা সফল কৃষি উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানের আগে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই শতাধিক কৃষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo