বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীর সহগোলপুর গ্রামে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪১ বার পঠিত

মেহেরপুরের গাংনী থানাধীন কাথুলী ইউনিয়নের সহগোলপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের বাড়ির সামনে থেকে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে একটি লাল শপিং ব্যাগের ভেতর থেকে হাতে লেখা দুইটি হুমকি চিরকুট ও লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়।

প্রবাসী মিঠুন (৩৫) উপজেলার কাথুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সহগোলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, ভোরে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় বাড়ির সামনে ব্যাগটি দেখতে পান। সন্দেহ হলে তারা রামকৃষ্ণপুরধলা পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে নিয়ে যায়।

রামকৃষ্ণপুর-ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাসির উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুইটি ককটেল সদৃশ বস্তু ও দুইটি হুমকি চিরকুট উদ্ধার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এগুলো রেখে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্তের কাজ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo