বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

মেহেরপুরের ইসলামনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩১২ বার পঠিত

মেহেরপুরের সদর উপজেলার ইসলামনগর গ্রামে (নোয়াখালী পাড়া) বিদ্যুৎস্পৃষ্টে তাজেরা খাতুন (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) দুপুরে নিজস্ব বৈদ্যুতিক পাম্পে গোসল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুই সন্তানের জননী নিহত তাজেরা খাতুন ইসলামনগর গ্রামের পশ্চিম পাড়ার ইমাম মিজানুর রহমানের স্ত্রী।

ওই গ্রামের নেত্রীস্থানীয় ব্যক্তি ফজলুল হক জানান, ইসলামনগর গ্রামের পশ্চিম পাড়ার মসজিদের ইমাম মিজানুর রহমানের স্ত্রী তাজেরা খাতুন শুক্রবার (২৪ মে) দুপুরে বৈদ্যুতিক পানির পাম্পে গোসল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরিবারের অন্য সদস্যরা গোসল করতে গিয়ে বিদ্যুতায়িত অবস্থায় তাজেরা খাতুনকে মরে পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাজেরা খাতুনকে মৃত অবস্থায় গোসলখানা থেকে উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo