বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে ইজিবাইক চালক হত্যাকাণ্ডে আরো গ্রেফতার-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৫৪৫ বার পঠিত

মেহেরপুরে আবাসিক হোটেল ইজাজ প্লাজায় ইজিবাইক চালক আব্দুর রহমানের মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে ১২ ঘন্টার মধ্যে আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ জুন) ভোরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করেন। একই সময়ে উদ্ধার করা হয় ছিনতাইকৃত ইজিবাইক ও আব্দুর রহমানের মোবাইলটি।

গ্রেফতারকৃতরা হলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুবরাজপুর গ্রামের দিনবন্ধু বিশ্বাসের ছেলে পল্লব কুমার বিশ্বাস (৩০) ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজিদ আলীর ছেলে রাজু শেখ (২৭)।

মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি মারফত জানা যায়, নিহত আব্দুর রহমানের ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্য তাকে হত্যা করা হয়। এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান সনাক্ত করে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে প্রথমে পল্লব কুমার বিশ্বাসকে ও পরে তার স্বীকারোক্তি মূলক জবানবন্দী অনুযায়ী রাজু শেখকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, গতকাল রবিবার (১১ জুন) বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় আবাসিক হোটেল থেকে অটো চালক আব্দুর রহমানের গলাকাটা অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।
ওই সময় হোটেল মালিক ঝন্টু মিয়াকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ইজিবাইক চালক আব্দুর রহমানের স্ত্রী রেহেনা খাতুন (৪৬) বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুইজন এজাহার নামীয় ও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এছাড়াও এ ঘটনায় জড়িত থাকায় অভিযোগে একাধিক ব্যক্তিকে খুঁজছে পুলিশের টিম। সোমবার দুপুরে সদর থানায় প্রেস বিফ্রিং কালে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo