মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

মেহেরপুরে নিখোঁজের দু’দিন পর ইজিবাইক চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৪৮০ বার পঠিত

মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এলাকা থেকে আব্দুর রহমান (৫৫) নামের এক ইজিবাইক চালকের গলা কাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রোববার বিকাল পাঁচটাৱ দিকে হোটেল বাজারের ইজাজ প্লাজা আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুর রহমান পেশায় একজন ইজিবাইক চালক ও মেহেরপুর সদৱ উপজেলার শোলমারি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছোট ভাই মিজানুর রহমান জানান, গত শুক্রবার বিকেল ৩টার দিকে কে বা কারা তার ভাই আব্দুর রহমানকে মোবাইল ফোনে ভাড়ায় যাওয়ার জন্য ডেকে নেয়। তারপর সে ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আৱ ফিরে আসেনি। পরদিন শনিবার (10 জুন) সদর থানায় তার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়রি করা হয়।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, রোববার (11 জুন) দুপুরের পর থেকে মেহেরপুর শহরের হোটেল ইজাজ প্লাজার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে হচ্ছিল। বিষয়টি কর্তৃপক্ষ সদর থানা পুলিশকে জানালে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলমসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হোটেল ইজাজ প্লাজার চারতলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে ইজিবাইক চালক আব্দুর রহমানের লাশটি উদ্ধার করা হয়।

ময়না তদন্তেৱ রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় হোটেল মালিক ঝন্টু মিয়াকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo