মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

মেহেরপুরে যাত্রীবাহী পরিবহন থেকে মালিক বিহীন ফেনসিডিল উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

মেহেরপুর হতে কুয়াকাটা গামী একটি যাত্রীবাহী পরিবহন থেকে মালিক বিহীন ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট মেহেরপুর ইউনিটের সদস্যরা। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে মেহেরপুর পৌর কবরস্থানের সামনে পরিবহনে অভিযান চালিয়ে মালিক বিহীন ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি ক্যাপ্টেন রওশন এর নেতৃত্বে সফল অভিযানে পরিবহনের সিটের উপরে রাখা মালিক বিহীন ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মেহেরপুর আর্মি কন্ট্রোল রুম থেকে রাত সাড়ে ১১ টার দিকে এক প্রেস রিলিজ মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন এর নেতৃত্বে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে মেহেরপুর পৌর গোরস্থান এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে কুয়াকাটা গামী পরিবহনের সিটের ওপরে রাখা মালিক বিহীন ৪০ বছর ফেনসিডিল উদ্ধার করেন। উদ্ধারকৃত ফেনসিডিল মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo