বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে হেরোইনসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৫৭২ বার পঠিত
র‍্যাবের অভিযানে ২৭ গ্রাম হেরোইনসহ আশরাফ খান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। সোমবার (০৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৪টার দিকে সদর থানাধীন মেহেরপুর-মুজিবনগর রোডস্থ বামনপাড়া মোড়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত আশরাফ খান সদর উপজেলার বামনপাড়া (স্কুলপাড়া)’র মৃত ছাদের আলীর ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ সোমবার ((৪ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।
সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুর জেলার সদর থানাধীন মেহেরপুর-মুজিবনগর রোডস্থ বামনপাড়া মোড়ে অভিযান পরিচালনা করে ২৭ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।এ সময় তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত আশরাফ খানের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo