সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৮ জুন) সকালে মুজিবনগর থানাধীন রসিকপুর-রতনপুর সড়কে রসিকপুর ব্রীজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলো মুন্সিগঞ্জ জেলার পদ্মা উত্তর থানার দক্ষিণ মেদিনীপুর মন্ডল গ্রামের মৃত জলাল মোল্লার ছেলে বারেক (৩৩), বর্তমানে সে মাদারীপুর জেলার শিবচর থানার কাঠালবাড়ি ইউনিয়নের হাজী মদন মোড়ল কান্দি গ্রামের বাসিন্দা। অপরজন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র (পূর্বগ্রাম) এর শাহ আলমের ছেলে দিলু @ দেলোয়ার (৪০)।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুরের মুজিবনগর থানাধীন রশিকপুর এলাকার মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে রশিকপুর হতে রতনপুর গামী রশিকপুর ব্রীজের উপর একটি সাদা রংয়ের পুরাতন TOYOTA F PREMIO প্রাইভেট কারের মধ্যে হইতে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই জন মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে‌ মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo