বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুরে ২ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণেরবারসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

মেহেরপুরে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে প্রাপ্ত ওজন অনুযায়ী আনুমানিক ২৫টি দ্বিখন্ডিত স্বর্ণের বার যার আনুমানিক ওজন ২ কেজি ৬১৮.৬৮ গ্রাম , নগদ অর্থ ৫ হাজার ৮০৪ টাকা এবং দুইটি স্মার্ট মোবাইলফোনসহ আলাল হোসেন (৪৮) ও রাজিব হোসেন (২৯) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র জোয়ানরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা- মেহেরপুর সড়কের আমঝুপি মেইন পাকা রাস্তার ওপর ঢাকা হতে মেহেরপুরগামী জেআর পরিবহন যার রেজিঃ নং-১৪-৬৭৯১ থেকে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে স্বর্ণের বারসহ তাদের দুই জনকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার র্কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতরা হলো ঢাকা ধামরাইয়ের চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আলাল হোসেন (৪৮) ও  টাঙ্গাইল মির্জাপুরের ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রাজিব হোসেন (২৯)

বিজিবি লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে  সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক মেহেরপুর – চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি মেইন পাকা রাস্তার উপর ঢাকা হতে মেহেরপুরগামী জে আর পরিবহন যার রেজিঃ নং-১৪-৬৭৯১ থেকে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ঢাকা ধামরাইয়ের চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আলাল হোসেন (৪৮) ও  টাঙ্গাইল মির্জাপুরের ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রাজিব হোসেন (২৯) কে তাৎক্ষণিকভাবে প্রাপ্ত ওজন অনুযায়ী আনুমানিক ২ কেজি ৬১৮.৬৮ গ্রাম স্বর্ণ (২৫টি দ্বিখন্ডিত স্বর্ণের বার), নগদ ৫,৮০৪ টাকা এবং দুইটি স্মার্ট মোবাইলফোনসহ আটক করে। যার আনুমানিক সিজার মুল্য ২,৬০,২৫,৮০৪/-টাকা।

এ ব্যাপারে বিধি অনুযায়ী মামলা দায়ের এবং বর্ণিত স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo