বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক আটক 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৮৮৯ বার পঠিত

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করে গাংনী থানা পুলিশ। ৫ আগষ্টের পর তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ হন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান পুলিশ হেফাজতে নিয়ে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন মামলায় তাকে গ্রেফতার করা হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিষয়টি পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত বছরের ৩০ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় গাংনী উপজেলা পরিষদ চত্তরে মোমবাতি প্রজ্জলন করতে যায়। এসময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের সাবেক সেনা সদস্য জুলফিকার আলির ছেলে রেজানুল হক ইমন বাদী হয়ে ছাত্রলীগ নেতা তন্ময়কে এক নম্বর, গাংনী উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনকে ২ নং জীবন আকবরকে তিন নম্বর আসামি করে ৩৭ জনের নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে গত ২৪ অক্টোবর র‍্যাবের হাতে আটক হয়েছিলেন এম এ খালেক। মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo