শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ইয়াবা ও হেরোইনসহ মনিরুল আটক গাংনীতে ধানের গোলার নিচে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান

কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৪৯ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
শনিবার (৯ মে) ঠোটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সীমান্তবর্তী এলাকায় চিকিৎসাসেবার স্বল্পতা ও ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন।
বিজিবির বিশেষজ্ঞ মেডিকেল টিম ক্যাম্পে প্রায় ৩৫০ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধ প্রদান করে। এ সময় বয়স্ক রোগী, শিশু ও নারীদের স্বাস্থ্যসেবাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করছে। অপারেশনাল দায়িত্ব পালনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় মাদক পাচার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo