মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ঘোষণা
কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন

হিরক খাঁন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় জেলা পরিষদের উদ্যোগে এ কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার ৮৮ জন প্রকৃত চাষীর মাঝে কীটনাশক স্প্রে মেশিন তুলে দেওয়া হয়।

​জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ. এম. সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

​জেলা পরিষদের প্রধান সহকারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক

​সাহিদুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, সদর থানা যুবদলের সভাপতি ​লিয়াকত আলী প্রমুখ।

​দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে এবং কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। জেলা পরিষদের এই উদ্যোগ মেহেরপুরের কৃষি ও কৃষকের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

​পরিশেষে অতিথিবৃন্দ উপস্থিত চাষীদের হাতে আনুষ্ঠানিকভাবে স্প্রে মেশিনগুলো হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo