বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫৩৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী  উপজেলার চিতলা-বাঁশবাড়িয়া গ্রামের মাঠে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জিয়া গাংনী পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।  এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের এএসআই রেজওয়ান এর নেতৃত্বে একটি টিম সহায়তা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo