বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

গাংনীতে অবৈধ ইটভাটায় এক লাখ টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭০৫ বার পঠিত

মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিবিএল ইটভাটার মালিক মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়। মিজানুর রহমান উপজেলার ঝোড়াঘাট গ্রামের মৃত নুরুল হুদার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটার মালিককে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্প এবং গাংনী থানা পুলিশের একটি করে টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও আইন মেনে ইটভাটা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo