মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে আশ্রয়ন প্রকল্পের ৯৫ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬২৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ৯৫  অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৯ নভেম্বর) বিকেল পাঁচটায় ভাটপাড়া (কুঠি) এলাকার আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী অসহায়দের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশ্রয়ন প্রকল্পের ৯৫টি দরিদ্র পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখা, শিক্ষা ও কল্যাণ শাখা ও অভিযোগ নিষ্পত্তি সেল (জিআরএস)-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আছমাতারা‌সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo