বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী

গাংনীতে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সাময়িকভাবে ওই এলাকার জনগণ আতঙ্কিত হয়ে পড়ে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে ঈদগাহের গ্রিলের সাথে লাল শপিং ব্যাগে তুলার মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা স্বপন আলী জানান, সকালে হিজলবাড়িয়া ঈদগাহের গ্রিলের সাথে লাল শপিং ব্যাগে তুলার মধ্যে কালো স্কচটেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। গাংনী থানা পুলিশ বস্তুটি বালতির পানিতে রেখে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এটি রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo