বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে কন্যা শিশুকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে মামলা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৯০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৮ বছর বয়সী এক কন্যা শিশুকে তার স্কুল থেকে ভ্যানযোগে বাড়িতে নিয়ে যাওয়ার সময় কুপ্রস্তাব ও শ্লীলতাহানী চেষ্টার অভিযোগ উঠেছে ভ্যান চালকের খালেক মন্ডল (৪৫) এর ওপর। এ ঘটনায় ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে ভ্যান চালকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধানখোলা ইউনিয়নে। ভ্যান চালক খালেক মন্ডল গাংনী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের মৃত চেতন মন্ডলের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২১ জুলাই) দুপুরে দিকে গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের মৃত চেতন মন্ডলের ছেলে ভ্যান চালক খালেক মন্ডল (৪৫) আট বছর বয়সী এক কন্যা শিশুকে স্কুল শেষে ভ্যানে করে গাংনী থেকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে বাঁশবাড়িয়া তেলপাম্পের নিকটে নির্জন এলাকায় নিয়ে কুপ্রস্তাব ও শীলতাহানীর চেষ্টা করে। কন্যা শিশুটির চিৎকারে অভিযুক্ত খালেক মন্ডল সেখান থেকে মেয়েটিকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে শটকে পড়ে। শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়। শিশুটি অভিযুক্ত ভ্যান চালককে সনাক্ত করার চেষ্টা করে। কিন্তু ভ্যানচালক কয়েকদিন ওই স্কুল এলাকায় আসে নাই। আজ রোববার (২৭ জুলাই) সকালে স্কুলের সামনে ওই ভ্যানচালককে শনাক্ত করলে পরিবারের লোকজনও স্থানীয়রা ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। রোববার (২৭ জুলাই) ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩০, তারিখ ২৭/০৭/২০২৫।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, কন্যা শিশুকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানীর চেষ্টা বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় খালেক মন্ডলকে গ্রেফতার করা হয়েছে । রোববার (২৭ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত খালেক মন্ডলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo