বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে বাড়ির পাশে নির্মানাধীন একটি ঘরে ডেকে জোরপূবক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কন্যা শিশুর মা বাদী হয়ে আকাশ (২০) নামের এক যুবককের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ষোলটাকা ইউনিয়নে।

গাংনী থানা পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে আকাশ (২০) প্রতিবেশীর ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে ফুঁসলিয়ে ডেকে স্থানীয় ইউনুস আলীর নির্মানাধীন ঘরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। কন্যা শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত আকাশ সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন আকাশকে হেমায়েতপুর বাজার থেকে ধরে গ্রামে নিয়ে আসে।

পরে তাকে গাছে বেঁধে চড় থাপ্পড় মেরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে আপস- মীমাংসার চেষ্টা চলেছে। নির্যাতনের শিকার শিশুটির মা সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাদী হয়ে থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন।

এ বিষয়ে গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়েরর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আকাশকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo