রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৬৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মহান ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।

গাংনী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, হিসাব উদ্দিন, জামায়াতে ইসলামী গাংনী পৌর শাখার সেক্রেটারি এম এম ওয়েস কুরুনী জামিল, গাংনী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদ রানা, উপজেলা বিএনপির সুলেরী আলভী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গাংনী উপজেলা ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম এবং জাতীয় যুব শক্তির সংগঠক মুজাহিদুল ইসলাম।

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার স্মৃতিচারণ করেন এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার জন্য এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষাংশে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাংনী উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম জাহিদ হোসেন।

এ সময় কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন, বামুন্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo