বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি চুরি করে পার পেল না চোরচক্র: গাংনী পুলিশের অভিযানে মালামালসহ গ্রেফতার ১ গাংনীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক

গাংনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৯১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নতি” এবং “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এ দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উদ্ভাবনী প্রযুক্তি, দেশীয় গবাদিপশুর উন্নত জাত, আধুনিক স্বাস্থ্যসেবা এবং খাদ্য ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোত্তালেব আলী। তিনি বলেন, প্রাণিসম্পদ খাত শুধু আমিষের ঘাটতি পূরণই নয়, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানেও বড় ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে উৎপাদন আরও বাড়বে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ই প্রাণিসম্পদ উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। গাংনীর খামারিরা ইতোমধ্যে কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী দিনে ১৭ স্টল স্থান পেয়েছে। স্টল গুলোতে স্থানীয় খামারিদের তৈরি দুগ্ধজাত পণ্য, দেশীয় গরু-ছাগল, হাঁস-মুরগি, উন্নত রোগনির্ণয় পদ্ধতি এবং খামার ব্যবস্থাপনার সরঞ্জাম প্রদর্শন করা হয়। দিনব্যাপী আলোচনা সভা, প্রযুক্তি বিনিময় এবং সচেতনতামূলক সেশন চলে।

আয়োজনে ছিল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গাংনী, এবং সার্বিক ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

স্থানীয় খামারিরা জানান, এবারের প্রদর্শনী তাদের জন্য নতুন অভিজ্ঞতা এবং প্রযুক্তি শেখার বড় সুযোগ তৈরি করেছে। উপস্থিতদের ভিড়ে পুরো প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভেটেরিনারি হাসপাতালের সার্জন আরিফুল ইসলাম। তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন সেবা সমুহ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রাণিসম্পদ অফিস থেকে বের হয়ে গাংনী বাজারের প্রধান সড়ক ঘুরে পূর্বের স্থানে এসে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রত্যেকটি ক্যাটাগরি থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী খামারিদের মধ্যে সার্টিফিকেট ও নগদ টাকা প্রদান করা হয়।

এ সময় সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিদ হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ও উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত খামারিরা ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo