বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে দোকানের টিন কেটে তিন লাখ টাকার মালামাল চুরি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৩৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি বাজারে রুপায়ন মার্কেটিং নামে একটি হার্ডওয়্যার, ইলেকট্রিক ও স্টেশনারি দ্রব্যাদির দোকানে টিনের চাল কেটে দোকানের ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
দোকান মালিক ইয়াসিন আলী জানান, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। পরদিন বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে দোকান খুলে দেখেন দোকানের ভেতরে মালামাল এলোমেলোভাবে পড়ে আছে।
পরে স্থানীয়দের ডেকে দোকানে ঢুকে দেখা যায়, দোকানের পশ্চিম পাশের টিনের চাল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করেছে। এ সময় দোকান থেকে নগদ ৫ হাজার টাকা, বিআরবি তারসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫০ কয়েল তামার তার ও অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাত ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা এ চুরির ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় দোকান মালিক গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, উপজেলার সাহারবাটি বাজারে রুপায়ন মার্কেটিং নামে একটি হার্ডওয়ার, ইলেকট্রিক ও স্টেশনারি দ্রব্যাদির দোকানে টিনের চাল কেটে চুরির লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo