রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৬৮১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরের দিকে ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। হুজাইফা ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্থানীয় শিশুশিক্ষা কর্মসূচীর শিক্ষার্থী এবং উপজেলার শিমুলতলা গ্রামের হঠাৎপাড়ার কৃষক তুহিন আলীর ছেলে।

ষোলটাকা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (৯ মে) সকালে শিশু হুজাইফাকে বাড়িতে রেখে পিতা-মাতা বাড়ির পাশেই মাঠে কাজ করার জন্য বেরিয়ে যায়। দুপুরে বাড়িতে এসে হুজাইফাকে বাড়িতে না দেখে তার মা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ি সংলগ্ন নিজের পুকুরে শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে। স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশু হুজাইফার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo