বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে পেঁপে ক্ষেতে পড়েছিল তপনের লাশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও কাজিপুর গ্রামের মাঝামাঝি মাঠের পেঁপে ক্ষেত থেকে তপন (২৭) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তপন হাড়াভাঙ্গা হিন্দু পাড়ার আব্দুল মজিদের ছেলে।

নিহতের স্ত্রী আশিকা ইয়াসমিন রুপা জানান, শনিবার দিবাগত রাত এগারোটার দিকে রাতের খাবার খেয়ে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে মামা শশুর খলিলুর রহমানের কাছ থেকে জানতে পারি তপনের মত একজন লোক মাঠে মরে পড়ে আছে। ঘটনাস্থলে এসে দেখি আমার স্বামীর নিথর দেহ পড়ে রয়েছে।

এ ঘটনার সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশসহ মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মেহেদী হাসান পরিদর্শন করেছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর ও হাড়াভাঙ্গা গ্রামের মাঠের মধ্যে একটি পেঁপে ক্ষেত থেকে তপন নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তার শরীরের বুকের বাম পাশে দুটি ক্ষত চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo