মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী প্রমুখ।

এছাড়াও মিছিলে উপজেলা বিএনপির নেত্রী ফরিদা পারভীন, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন এডাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্রদলের সভাপতি রিপন হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

জানা গেছে, জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ার খবরে দলের একাংশের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে নামে। তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, “জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন পুনর্বিবেচনা করে দেওয়ার জন্য গাংনীবাসী আজ রাস্তায় নেমেছে। মাঠ পর্যায়ের জরিপ ও জনপ্রিয়তার ভিত্তিতে চূড়ান্ত মনোনয়ন প্রদান করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo