রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৬৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ হাসিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ধলা মেইন পিলার ১৩৫/৫-এস সংলগ্ন ধলা মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি কর্তৃক রাত পৌনে এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটক হাসিবুর রহমান উপজেলার নওয়াপাড়া গ্রামের ক্লাবপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।
জানা গেছে, কুষ্টিয়া ৪৭ বিজিবির নিয়ন্ত্রণাধীন ধলা ক্যাম্পের স্পেশাল ব্রাঞ্চের নায়েক জাকারিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওপার থেকে ১ কেজি গাঁজা নিয়ে আসার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে উদ্ধারকৃত গাঁজাসহ আটক ব্যক্তিকে গাংনী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২১, তারিখ ১১ মে ২০২৬।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo