মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৩৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ক্লাববাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৫৫) নামের এক টিন মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মনোয়ারা বেগম (৬৫) নামে এক নারী আহত হয়েছেন।
রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাহারবাটি ক্লাববাজারে স্থানীয় দোকানদার খোকনের দোকানের টিনের চাল মেরামতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক সাহারবাটি গ্রামের মৃত নজের আলীর ছেলে। আহত মনোয়ারা বেগম একই গ্রামের ফনি মিয়ার স্ত্রী।
স্থানীয় প্রতিবেশী শারমিন সুলতানা জানান, সকালে এনামুল হক দোকানের টিনের চাল মেরামতের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বুধাদীপ্ত দাস তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo