মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গাংনীতে পিএসকেএস এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ছানিপড়া রোগীদের অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৮১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ছানিপড়া রোগীদের অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) গাংনী উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির বাস্তবায়নে সহযোগিতা করে মক্কা চক্ষু হাসপাতাল, মেহেরপুর।

ক্যাম্পে ছানিপড়া আক্রান্ত রোগীদের চক্ষু পরীক্ষা শেষে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচন করা হয়। এতে এলাকার শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হবেন বলে প্রত্যাশা আয়োজকদের।

এ সময় উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক কামরুল আলম, সমৃদ্ধি কর্মসূচির গাংনী উপজেলা অফিসার জয়দেব কুমার, সহকারী প্রজেক্ট কর্মকর্তা রাকিবুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সমাজের অসহায় ও দরিদ্র মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করতেই এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo