মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গাংনীতে বিষ ঢেলে লাখ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৮৫১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে শত্রুতার জেরে একটি পুকুরে বিষ ঢেলে প্রায় দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে একই গ্রামের কারিগরপাড়ার মৃত আব্দুর রহমান চৌকিদারের ছেলে সুজন (৩৫)-এর বিরুদ্ধে।

ভুক্তভোগী মাছ চাষি জুলফিক্কার আলী জানান, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা নাগাদ হঠাৎ তার পুকুরের মাছগুলো মরে ভেসে উঠতে শুরু করে। পরে জানা যায়, প্রতিবেশী সুজন তার ধানের জমিতে মাত্রাতিরিক্ত বিষ প্রয়োগ করেন, যা পুকুরের পানিতে মিশে মাছ নিধনের কারণ হয়।

স্থানীয় বাসিন্দা ফুলমিয়ার স্ত্রী আয়েশা খাতুন বলেন, বছর খানেক আগে সুজন জুলফিক্কারের পুকুরের পাশে তাদের জমি জোরপূর্বক দখল নিয়ে চাষাবাদ শুরু করে। এবার অতিবৃষ্টিতে পুকুরের পাড় ভেঙে কিছু মাছ তার ধানের জমিতে চলে গেলে সে চায়না জাল পেতে মাছ ধরে। এতে জুলফিক্কার বাধা দিলে সুজন ক্ষিপ্ত হয়ে যায়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে সুজন তার ধানের জমিতে মাত্রাতিরিক্ত বিষ ঢালে। পরে রাত ১০টার দিকে দেখা যায় পুকুরের হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় তেঁতুলবাড়িয়া গ্রামের আরও কয়েকজন বাসিন্দা—হামিদা খাতুন ও মন্টু—বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাছচাষি জুলফিক্কার আলী জানান, প্রায় আড়াই বিঘা আয়তনের ওই পুকুরে মনোসেক্স তেলাপিয়া, পুঁটি ও দেশীয় মাছ চাষ করা হয়েছে। বিষক্রিয়ায় মাছ মরে যাওয়ায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় আইনের আশ্রয় নিতে বাধ্য হব বলেও জানান ভুক্তভোগী মাছ চাষি।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo