সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুটের আতঙ্ক যেন থামছেই না গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুট ও সাদা কাপড় উদ্ধার গাংনীতে টিসিবি পণ্য সংক্রান্ত বিশেষ ঘোষণা মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ গাংনীতে সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙা হলো গ্রিল, হ্যাজবোল্ট ও আলমারি মুজিবনগরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুট ও সাদা কাপড় উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে একটি বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুট ও সাদা কাপড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (১৭ মে) সকালে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হাজীপাড়া এলাকার বাসিন্দা ফজলুর রহমানের (৭০) বাড়ির সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগের ভেতরে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু, একটি হুমকি চিরকুট ও সাদা কাপড় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

ফজলুর রহমান ওই গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামতগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, “উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo