মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৩৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। বুধবার (৬ মে ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়। বিকেল সাড়ে তিনটার দিকে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরে

অভিযানে ফিলিং স্টেশন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও মিষ্টান্ন ভাণ্ডারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও মূল্য তালিকা না রাখার অপরাধে হায়বাত মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা এবং মাসুম মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo