বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ আহত ৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৩৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী পৌর এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত পথচারীর নাম কালাম (৭০)। তিনি পেশায় একজন কাঠ শ্রমিক।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া–মেহেরপুর মহাসড়কের গাংনী পৌর এলাকার রাজা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত কালাম গাংনী পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের মৃত তারাচাঁদের ছেলে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীও গুরুতর আহত হন। তারা হলেন-গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের ইস্রাফিল হোসেনের ছেলে সিয়াম (১৯) এবং একই গ্রামের জৌলুশ আলীর ছেলে শিহাব (১৮)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান জানান, বুধবার সকালে কাঠ শ্রমিক কালাম সিদ্দিকুর রহমানের চায়ের দোকানের দিক থেকে কুষ্টিয়া–মেহেরপুর মহাসড়ক পার হয়ে আঃ খয়ের হুজুরের কাঠের মিলের দিকে যাচ্ছিলেন। এ সময় চেংগাড়া দিক থেকে আসা একটি আর-ওয়ান ফাইভ মোটরসাইকেল অতিরিক্ত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে কালাম সড়কের ওপর ছিটকে পড়ে বাম পা ভেঙে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo