রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিল বিএনপি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫০৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক সহিংসতা, খুন, গুম ও নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৫ বছর ধরে ধারাবাহিকভাবে নগদ অর্থ সহায়তা ও ঈদ উপহার সামগ্রী প্রদান করে আসছেন।
এরই ধারাবাহিকতায় এ বছরও গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডাম সুমন, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপির ৪ জন, যুবদলের ৯ জন এবং ছাত্রদলের ১ জনসহ মোট ১৪ জন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মোট ৫৪ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এ সহায়তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo