মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬৫৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে পৌর শহরের রাজা ক্লিনিকের সামনে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। সিপিসি র‍্যাব ১২ রাত সোয়া দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আটককৃতরা হলো- গাংনী উপজেলার চিতলা গ্রামের আশাদুল ইসলামের ছেলে নাসিম (১৯) এবং একই গ্রামের রেজাউল হকের ছেলে রাশেদুল ইসলাম (২৩)।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বি এন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল পৌর শহরের রাজা ক্লিনিক এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ছাড়াও তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক নাসিম ও রাশেদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo