বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহসান নিহত, আহত উজ্জল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১০২৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে আহসান নিহত ও উজ্জল আহত হয়েছে। আজ সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলার পোড়াপাড়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান উপজেলার সাহারবাটি গ্রামের ক্লাবপাড়ার ফেরদৌস আলীর ছেলে। উজ্জ্বল শেখ সাহারবাটি গ্রামের মালিথাপাড়ার মুনতাজ আর ছেলে।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা গেছে, আহসান ও উজ্জ্বল সিলিং ফ্যানের পাখা কেনার জন্য মেট্রোপ্লাস একটি কালো রংয়ের মোটরসাইকেল যোগে সাহারবাটি থেকে মেহেরপুরে যাচ্ছিলেন। এ সময় পোড়াপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে দুজনেই মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক কোন চিকিৎসা দেওয়ার পূর্বেই আহসান মারা যায়। উজ্জ্বলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উজ্জল শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ওদিকে ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করেছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo