শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে সড়ক দূর্ঘটনায় দুই স্কুল ছাত্র মারাত্মক আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ১০১১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী- তেতুলবাড়িয়া সড়কে মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে মাইলমারী- তেতুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলাে- মাইলমারী গ্রামের চকপাড়ার নজিম উদ্দীনের ছেলে রাসেল (১৪) ও একই পাড়ার বেন্টু হোসেনের ছেলে সাগর (১৪)। তারা উভয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

আহত রাসেলের ভগ্নিপতি আলমগীর হোসেন জানান, কয়েকদিন হলো রাসেলকে মোটরসাইকেল চালানো শেখানো হয়েছে। আজ বিকেলে সে মোটরসাইকেল নিয়ে বাইরে যেতে চাইলে তাকে বারণ করা সত্ত্বেও সে বারণ না শুনে গোপনে বাড়ি থেকে মোটরসাইকেল বের করে বন্ধু সাগরকে সাথে নিয়ে তেতুলবাড়িয়া রাস্তায় যায়। এক পর্যায়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে দুজনেই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনা বিষয়ে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo