মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯২ বার পঠিত

মেহেরপুর জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাংনীতে অভিযান চালিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত গাংনী বড় বাজার এলাকার ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কসমেটিক্স পন্য, মিষ্টান্ন ভান্ডার ও ওষুধের ফার্মেসিতে তদারকি ও অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে কসমেটিক্স পন্যে উৎপাদনকারী কোম্পানির নাম না থাকায় মেসার্স আকমল স্টোরকে ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় এক লাখ টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টান্ন জাতীয় পণ্য উৎপাদনের অপরাধে আমিন মিষ্টান্ন ভান্ডারকে ৪৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এস এস ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ইউনিটের একটি টিম এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo