রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীর গাড়াডোব পোড়াপাড়াতে মোটরসাইকেল চুরি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৪৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ১৩৫ সিসি ডিসকোভার লাল রঙের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাড়াডোব পোড়াপাড়া গ্রামের জাকির হোসেনের বাড়ির সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়। জাকির হোসেন গাড়াডোব পোড়াপাড়া গ্রামের নিহাজ উদ্দিনের ছেলে।

জাকির হোসেন জানান, তিনি বিএনপি’র সাবেক এমপি আমজাদ হোসেনের ইটভাটার একজন সহযোগী ড্রাইভার। তিনি দীর্ঘদিন ধরে এমপি আমজাদ হোসেনের সাথে রয়েছেন। সেই সুবাদে তার ছেলে আশরাফ শিশিরের নামের ১৩৫ সিসি লাল রঙের মেহেরপুর- ল – ১১- ০৩৮৭ মোটরসাইকেলটি প্রায় সময় তার কাছেই থাকে। তুমি সব সময় হুকুম আহকাম শুনে থাকেন। আজ সকাল সাড়়ে ১০ টার দিকে মোটরসাইকেলটি বাড়ির বাইরে হ্যান্ডেল লক করে রেখে নাস্তা করার জন্য ভিতরে যায়। প্রায় আধা ঘন্টা পরে বাড়ি থেকে বের হওয়ার সময় মেইন গেটের পকেট গেটে বাইরে থেকে সিটকানি লাগানো বুঝতে পারেন। পরে মেইন গেট খুলে বাইরে এসে দেখেন গেটের সামনে রাখা মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি না পেয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গাংনী থানা জিডি নম্বর- ১৮৮ , তারিখঃ ১০/০২/২০২১ ইং

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo