বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীর গোপালনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাজমুলকে ৫০ হাজার টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫২৪ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মাঠে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাজমুল হক (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নাজমুল হক উপজেলার গোপালনগর গ্রামের হাজী জালাল উদ্দিনের ছেলে।

রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত আদালত।  এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo