বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীর চৌগাছা গ্রামে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৬১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে গোলাম কিবরিয়া (৫৭) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী রিনা খাতুন এর মৃত্যু হয়। সোমবার (১৪ জুলাই) বিকেল ৪ টার দিকে গাংনী পৌর এলাকার চার নম্বর ওয়ার্ড চৌগাছা বড় মসজিদ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।‌ গোলাম কিবরিয়া চৌগাছা গ্রামের মৃত মান্নাফ আলীর ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত গোলাম কিবরিয়ার বড় মেয়ে কণিকা খাতুন জানান, বিকেলে তার পিতা বাজারে যাওয়ার জন্য গোয়াল ঘর থেকে বাই-সাইকেল বের করতে যায়। ধারণ করা হচ্ছে বিদ্যুতের মিটারের নিচে থাকা আর্থিংয়ের তারটি সাথে বিদ্যুতায়িত হয়ে গিয়েছিল। বাই-সাইকেলটি আর্থিংয়ের তারের সাথে লেগে ছিল। বাই-সাইকেলটি স্পর্শ করার সাথে সাথেই তার পিতা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার পিতা হয়তোবা স্ট্রোক করেছে এই ভেবে তার মা রিনা খাতুন দৌড়ে গিয়ে তাকে উঠানোর চেষ্টা করে। সাথে সাথে তার মাও চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন কণিকা বুঝতে পারে হয়তোবা বিদ্যুতায়িত হয়ে এমন ঘটনা ঘটছে। পরে সে চিৎকার দিয়ে আশেপাশের লোকজন জড়ো করতে থাকে। স্থানীয়রা এসে তার পিতা-মাতাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন তার পিতা মাতাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, চৌগাছা গ্রামে বিদ্যুতায়িত স্বামী-স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo