বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীর তেরাইল গ্রামে মাদকদ্রব্য রাখার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৯২৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদকদ্রব্য রাখার দায়ে আবু সাইদ (৪৫) নামের এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দন্ডিত আবু সাইদ উপজেলার বামন্দি ইউনিয়নের তেরাইল গ্রামের ইউনুস আলীর ছেলে।

বুধবার (৬ আগস্ট) রাত ১০ টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন এ জেল জরিমানার আদেশ দেন।

এর আগে বিকেলের দিকে বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ শ্যামা প্রসাদ এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে এক পুরিয়া গাঁজাসহ আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২০১৮ এর ৪২ এর ১ ধারায় ২০ দিনের কারাদন্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবু সাইদ নামের এক যুবককে সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য রাখার দায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ শ্যামা প্রসাদ এর নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo