বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীর বাদিয়াপাড়া গ্রামে চিরকুটসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় বাদিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের বাড়ির সামনে থেকে হুমকি চিরকুটসহ একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (০২ জুন) সকাল ৮ টার দিকে ফেলে যাওয়া হুমকি চিরকুট ও বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। আব্দুর রশিদ উপজেলার বামন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বাদিয়াপাড়া গ্রামের মাদ্রাসাপাড়ার মৃত নয়ন মন্ডলের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মাদ্রাসাপাড়ার আব্দুর রশিদের বাড়ির সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু ও সাদা কাগজে হাতে লেখা একটি হুমকি চিরকুট পড়ে আছে। এমন সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের বামন্দী ক্যাম্পের ইনচার্জ এসআই মহিবুল্লাহসহ সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা সদৃশবস্তু ও চিরকুটটি উদ্ধার করেন। তবে কে বা কাহারা বোমা সদৃশ বস্তুগুলো রেখে গেছে তা জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।

ওই ঘটনায় আব্দুর রশিদ ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানান তিনি। এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo