মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীর বামন্দিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত ২ 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজার বাসস্ট্যান্ডে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ (১৫) নামের এক স্কুল ছাত্র ঘটনা স্থলেই নিহত হয়েছে। একই সাথে আহত হয়েছে অপর মোটরসাইকেলে থাকা দু’জন।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল দশটার দিকে বামন্দি বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। রাকেশ জোড়পুকুরিয়া জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও উপজেলার তেরাইল গ্রামের মধ্যপাড়ার কমিরুল ইসলামের ছেলে।

আহতরা হল- মেহেরপুর সদর উপজেলার মল্লিক পাড়ার আব্দুল বাকির ছেলে অভিক (৩২) ও গাংনী উপজেলার বামন্দি গ্রামের মিনকুল ইসলামের ছেলে শয়ন (১৬)।

স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বামন্দি স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

নিহতের চাচা কাওছার আলী জানান, আজ সকালে তার ভাইয়ের ছেলে স্কুল পড়ুয়া রাকেশ মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে বামন্দির দিকে যাচ্ছিল। বামন্দি বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি অটো রিক্সাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।  সংঘর্ষে রাকেশ ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে বামন্দির স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, সড়ক দুর্ঘটনায় একজন স্কুল ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে আরো দুইজন। গঠনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo