বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীর ভাটপাড়া (আবাসন) থেকে জাল টাকাসহ আমিরুল আটক 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জাল টাকাসহ আমিরুল ইসলাম ওরফে খোকন (৪৪) নামে এক ব্যক্তিকে জাল টাকাসহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আমিরুল ইসলাম খোকন গাংনী পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। বর্তমানে খোকন ভাটপাড়া আবাসন এলাকায় বসবাস করছেন।

সিপিসি ৩, র‍্যাব ১২ কোম্পানি কমান্ডার রোববার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে আমিরুল ইসলাম খোকন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪২টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরী চক্রের সাথে সরাসরি জড়িত থেকে, জাল টাকা সংগ্রহ পূর্বক ক্রয় বিক্রয় করে আসছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

এ ঘটনায় গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo