বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার

গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত এলাকায় বিশাল ‘ব্লকরেইড’ অভিযান চালিয়েছে পুলিশ। বিকেল থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মাদকসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাংনী থানা পুলিশ। অভিযানে থানা পুলিশের পাশাপাশি ডিবি ও র‍্যাবের একটি যৌথ দল সহযোগিতায় ছিল।
পুলিশ জানায়, আটককৃতদের নিজ নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫ কেজি গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন: উপজেলার কাজীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে শিপন আলী (৪৫), একই গ্রামের মধ্যপাড়ার দুলাল হোসেনের ছেলে ​রানা আহমেদ (২২), বর্ডারপাড়ার ফজল আলীর স্ত্রী ​তানজিলা খাতুন (৪৫), একই পাড়ার ইয়াদ আলীর ছেলে ফজল আলী (৬৫) ও মাঠপাড়ার তাজউদ্দিনের ছেলে ​জাহিদ হাসান (২৮)।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই ব্লকরেইড চালানো হবে। যেখানেই মাদকের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে, সেখানেই প্রশাসনের হানা পড়বে। মাদকের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।”
পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo