মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনী পৌর পরিষদে প্যানেল গঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৮৬৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী পৌর পরিষদে প্যানেল গঠিত হয়েছে। এতে ৪ নম্বর ওয়ার্ডের (চৌগাছা) একাধিক বার নির্বাচিত কাউন্সিলর আছেল উদ্দিন প্যানেল মেয়র-১, দুই নম্বর ওয়ার্ডের (শিশিরপাড়া) একাধিক বার নির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমান প্যানেল মেয়র-২ এবং ৪,৫,ও ৬ নম্বর ওয়ার্ড (চৌগাছা, পশ্চিম মালসাদহ ও ফতাইপুর) সংরক্ষিত ২ এর কাউন্সিলর ঝর্না খাতুনকে প্যানেল মেয়র-৩ নির্বাচন করা হয়েছে। পৌর মেয়র আহম্মেদ আলী জানান, বিধি মোতাবেক পৌর পরিষদের প্রথম মিটিংয়ে (১১ ফেব্রুয়ারি’২১) প্যানেল পরিষদ গঠন করে ঢাকা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। জনগণের সেবা নিশ্চিত করণে এ প্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। এদিকে প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্যানেল মেয়র আছেল উদ্দিন, মিজানুর রহমান ও ঝর্না খাতুনকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে নির্বাচিত প্যানেল মেয়রগন তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনে পৌর এলাকাবাসির সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo