রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৩৩ বার পঠিত

মেহেরপুর সীমান্তে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এ সময় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২৪ মে) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ ও ২৪মে মেহেরপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মে বিকেল ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল মাঠে বিশেষ অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্মীনারায়নপুরধলা গ্রামের আলো হোসেন (১৯) নামে এক যুবককে ১৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ হাজার ৪০০ টাকা।

এছাড়া একই দিন রাত সাড়ে ১১টার দিকে কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৪ এমপির কাছাকাছি কাথুলী মাঠে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে পরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

অপরদিকে, ২৩ মে দিবা গত রাত ২টা ৪০ মিনিটের দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর ব্রিজ মোড়ে আরেকটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল মদ, ১০ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২৫ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ ৭৫ হাজার টাকা।

উদ্ধারকৃত পণ্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo