বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের মেহেরপুর জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৪৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের মেহেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আগামী এক বছরের জন্য ঘোষিত এই কমিটিতে সাহেব আলী সেন্টু সভাপতি ও ইমন বিশ্বাস সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাজী আনোয়ার হোসেন রানা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিরা আক্তার উর্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শামিম হাসান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান এ ছাড়াও প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিরোজ হাসান।

কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে— ২৮/১ নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০

নতুন কমিটির নেতারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের আদর্শে বিশ্বাসী থেকে মেহেরপুর জনগনের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo