বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৯১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের সাবুরপাড়ায় বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে খামসা খাতুন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খামসা ওই গ্রামের ছিট কাপড় ব্যবসায়ী সাজেদুর রহমানের মেয়ে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বামন্দি-তেতুলবাড়িয়া সড়কের সন্ধানী মোড় সংলগ্ন সাবুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামন্দির দিক থেকে যাত্রীবোঝাই একটি অটোরিকশা তেতুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটির পেছনে বালুভর্তি একটি ট্রলি চলছিল। এ সময় রাস্তা পার হওয়ার জন্য খামসা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। অটোরিকশাটি চলে গেলে শিশুটি দৌড়ে রাস্তা পার হতে গেলে পেছনে থাকা ট্রলিটি তাকে ধাক্কা দেয়।
ধাক্কায় শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে গেলে ট্রলির চাকায় তার মাথা পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলি ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo