মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মুজিবনগরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪২৮ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়।

বুধবার (১৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জুঁই এন্ড জিহাদ ভ্যারাইটিজ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে “E.N.T. কলিকাতা” নাম ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে টিংচার হোমিও হলের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo